আমি কান পেতে রই

_______________________________________________________
ও আমার, 
আপন হৃদয় গহন দ্বারে, 
বারে বারে… 
কান পেতে রই 
কোন গোপন বাঁশির 
কান্না হাসির 
গোপন কথা শুনিবারে 
বারে বারে 
কান পেতে রই।।


ভ্রমর সেথা হয় বিবাগী, 
নিভৃত নীল পদ্ম লাগি রে। 
কোন রাতের পাখি, 
গায় একাকী 
সঙ্গী বিহীন অন্ধকারে। 
আমি কান পেতে রই…

কে সে মোর, কে বা জানে?
কিছু তার দেখি আভা,
কিছু পাই অনুমানে। 
কিছু তার বুঝি না বা……


মাঝে মাঝে তার বারতা 
আমার ভাষায় কয় কি কথা রে?
আমার কথায় কয় কি কথা রে?


ও সে আমায় জানি 
পাঠায় বাণী 
গানের টানে, লুকিয়ে তারে 
বারে বারে 
আমি কান পেতে রই, 
কান পেতে রই 
কোন গোপন বাঁশির 
কান্না হাসির 
গোপন কথা শুনিবারে 
বারে বারে 
কান পেতে রই।।

_______________________________________________________

 

Comments

Popular posts from this blog

CONCEPT NOTE ON THE SEMINAR ON WATER & SANITATION RIGHTS FOR DALITS IN BANGLADESH

Economic, Social and Cultural Rights

Some Collected Jokes