Posts

Showing posts from March, 2012

আমার প্রিয় তিনটি কবিতা

Image
মেঘের পরে মেঘ জমেছে রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের পরে মেঘ জমেছে , আঁধার করে আসে- আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে । কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে , আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে । আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে । তুমি যদি না দেখা দাও কর আমায় হেলা , কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা । দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি , পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে । আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে । আট বছর আগের এক দিন জীবনানন্দ দাস শোনা গেল লাশকাটা ঘরে নিয়ে গেছে তারে ; কাল রাতে - ফাল্গুনের রাতের আধাঁরে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হল তার সাধ । বধূ শুয়ে ছিল পাশে - শিশুটিও ছিল ; প্রেম ছিল , আশা ছিল-জো ৎ সনায় ,- তবে সে দেখিল কোন ভূত ? ঘুম কেন ভেঙে গেলো তার ? অথবা হয়নি ঘুম বহুকাল - লাশকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার । এই ঘুম চেয়েছিলো বুঝি! রক্তফেনা-মাখা মুখে মড়কের ইদুঁরের মত ঘাড় গুজি আধার ঘুজির বুকে ঘুমায় এবার ; কোনোদিন জাগিবেনা আর । কোনোদিন জাগিবেনা আর । জাগিবার গাঢ় বেদনার ...